• আমাদের সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home জাতীয়

উন্নয়ন ও সমৃদ্ধির জোয়ার-ভাটায় ভাসছে দেশ

এম. এম. হাসান শাওন by এম. এম. হাসান শাওন
in জাতীয়
A A
0
উন্নয়ন ও সমৃদ্ধির জোয়ার-ভাটায় ভাসছে দেশ
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বেশকিছু বছর ধরে উন্নয়ন শ্লোগানে এগোচ্ছিলো দেশ। চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন। বুকের মাঝে যেন এক ধরনের সান্তনা নাড়া দিয়ে যায়। মানুষেরা ভুলে গিয়েছিল দেশ পরিচালনার চার নীতির এক, গনতন্ত্র। চোখ ধাঁধানো পরিবর্তন মানুষকে বেমালুম ভুলিয়ে রেখেছে। পদ্মা সেতু এক অসম্ভব কে সম্ভব করার মত মেগা প্রকল্প। সে সেতুর উদ্বোধনও হলো। মানুষেরা চলতে লাগলো এক্সপ্রেস ওয়েতে। কোথায় বাধা নেই, নেই সে ফেরীঘাটের অপেক্ষা। এমন আনন্দের সাগরে গা ভাসাতেই দেশে দেখা দিলো আর্থিক মন্দা।

নিমিষেই মানুষ উপলব্ধি করতে লাগলো উন্নয়নে দেশ যতটা দ্রুত চলছে তার পিছুটানও রয়েছে ঢের। শুরু হলো বিদ্যুৎ সংকট দিয়ে। ধীরে ধীরে বেড়ে চললো নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্য। অবস্থা এমন যে সপ্তাহে দু-দিন দফায় মূল্য বৃদ্ধি যেনো জীবনকে বিষিয়ে তুলেছে।

অনেকের মন্তব্য শ্রীলঙ্কার দিকে যাচ্ছে দেশ। মূহুর্তে যেনো হাজারো উন্নয়নের গল্প ম্লান হয়ে গেলো। ডিজেল, অকটেনের, জ্বালানি তেলের দাম বৃদ্ধি যেনো দ্রব্যমূল্য বাড়ানোর অজুহাত কে কিছুটা উসকে দিল। নিত্য দিনের ব্যবহারের ডিমের ডজন হয়ে পড়লো ১৬৫ টাকা। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। ফার্মের মুরগী হলো প্রায় দু’শো টাকা কেজি।

মানুষের জীবন-মান উন্নত হলে মানুষ বেশি ব্যয় করে। নিজের প্রয়োজনে খুঁজতে থাকে ব্রান্ডেড আইটেম। আর সাধারন রেস্তোরাঁ পরিবর্তন করে চলে যান একটু দামী রেস্তোরাঁয়। এভাবে মানুষ তার নিজের উন্নয়নে কম ব্যয়ের জীবন ছেড়ে বেশি ব্যয়ের জীবন বেঁচে নেয়। ঠিক যখনই একটা রাষ্ট্র উন্নত হয়, তখন সে রাষ্ট্রের জনজীবনে ব্যয় এমনিতে বেড়ে যায়।

RelatedPosts

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে-digibangla24

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে

তবে উন্নয়ন শুধু ভোগবিলাসী হলে, উৎপাদন বিমুখ হলে জীবন যাপনের খরচ স্বয়ংক্রীয় ভাবে উর্ধ্ব গতি হয়ে পড়ে। তাছাড়া পদ্মা সেতু ও মাওয়া এক্সপ্রেস ওয়ের ব্যয়ভার নিজেস্ব অর্থায়নে হওয়াতে এর প্রভাব পড়েছে জনজীবনে। সাথে যোগ হলো বৈশ্বিক মন্দা। তাই রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্প হাতে নিতে হয় সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যেখানে আর্থিক মন্দা গ্রাস করবেনা বা এর সমূহ সম্ভাবনা থাকবে না।

মানুষেরা সেতুতে পদ্মা পাড় হলো, এক্সপ্রেসওয়ে ব্যবহার করলো। মহাসড়কে ফোর লাইন উপভোগ করছে। মেট্রোরেলে ঢাকা উত্তর থেকে দক্ষিণে সহজে কম সময়ে চলাচল করবে। অনেক ফ্লাইওভার ব্যবহার করবে গন্তব্যে যেতে। ডাবল লাইনের রেললাইনে চলাচল হবে ইন্টার সিটিতে। দেশের সব জেলায় নতুন নতুন প্রাশাসনিক ভবন ও আদালত ভবন, এত এত উন্নয়ন দ্রব্য মূল্যের উর্ধ্ব গতিতে নিমিষেই সবকিছুতে সমালোচনা করতে মানুষ একচুলও ছাড়েনা।

মানুষেরা বড়ই অকৃতজ্ঞ। সু-সময়ের বন্ধু শুধু। তাই অসময়ের দায় কেউ নিতে চাই না, কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়না। রাষ্ট্র সত্তা অনেকটা পরিবারের মত। পরিবারের উন্নয়নের জন্যে কেউ একজন আজীবন নিজেকে উৎসর্গ করলেন আর উৎসর্গকারী সামান্যতম ভুল করলে বা পরিকল্পনায় একটু ভুল হলেই কেউ ক্ষমা করতে চাই না।

একটা রাষ্ট্র ও এর পরিচালনার দায়িত্বে থাকা সত্তাও পরিবারের উৎসর্গকারীর মত। দুঃখের দায় শুধু একজনকে নিতে হয়, অথচ সুখের জন্যে নির্মিত হাজারো পরিকল্পনা ও অনেক সময়ের উৎসর্গ কেউ মূল্যায়ন করে না। ব্যক্তিজীবন, পারিবারিক জীবনের মত রাষ্ট্রীয় জীবনেও রয়েছে উত্থান-পতন। এ কথা ঠিক যে দেশের আর্থিক দৈন্য দশার পিছনে অনেকের ব্যক্তিগত স্বার্থ রয়েছে যারা দূর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে।

সরকারের বড়ো দায় রয়েছে এখানে। দূর্নীতিবাজকে সনাক্তকরণ ও আইনের আওতায় আনা সরকারের কাজ। কারন এত এত দূর্নীতি না হলে দেশের এতটা দুরবস্থা তৈরি হত না। আর মেগা প্রকল্পে দূর্নীতি এ দেশ পিছিয়ে দেয়ার জন্যে অনেকাংশে দায়ী। তাছাড়া সুষ্ঠু পরিকল্পনার অভাব ও অনেকগুলো মেগা প্রকল্প একসাথে শুরু করাও এক ধরনের দূরদর্শী ও দূরদৃষ্টির অভাবের কারনে সৃষ্ট।

আরও পড়ুনঃ

“খুশী করে কিছু দেন” -মোঃ মমতাজ হাসান

ধর্মীয় অনুভুতিতে আঘাত -মোঃ মমতাজ হাসান

এ দেশের সব মানুষ আর্থিক সচ্ছলতা নেই। অন্তত ৭৫% মানুষ দিনে এনে দিনে খাওয়ার জীবন যাপন করে। আর্থিক বন্টন সুবিধা বৈষম্য এ দেশের এক শ্রেনীর মানুষকে যেমন অনেক সচ্ছলতার সুযোগ সৃষ্টি করেছে, ঠিক তেমনি অন্য শ্রেনীর মানুষকে দারিদ্র্যসীমার নিচে দাঁড় করিয়েছে। তাই দেশের সাধারণ মানুষের কথা ভেবে অন্তত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কিছু আইটেমের দাম নিয়ন্ত্রণে থাকা বাঞ্চনীয়। যেমন, চাল,ডাল, ডিম,আলু, বুটের ডাল।

তাহলে এই সংকটময় মূহুর্তে অন্তত মানুষ দিনাতিপাত করতে পারবে। নচেৎ জীবনের মৌলিক চাহিদা পুরনে মানুষেরা রাস্তা নেমে পড়বে অচিরেই। আর এই সুযোগ গ্রহন করবে সেসকল মহল যারা দেশকে শ্রীলঙ্কার মত দেখতে চাই। এ দৃশ্যই যেন আজ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জোয়ার-ভাটা।

লেখাটি হুবহু সংগ্রহ করা হয়েছে সাজজাদুল ইসলাম রিপন স্যারের ফেসবুক প্রোফাইল থেকে। স্যার কর্মজীবনে বর্তমানে একজন সম্মানিত এডভোকেট হিসেবে  বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা এবং তিনি ঢাকায় একটি সুনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন অবিজ্ঞ শিক্ষক হিসেবে পেশায় নিয়োজিত রয়েছেন। এছাড়াও তিনি সমসাময়িক এবং জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে পছন্দ করেন।

তথ্যসুত্রঃ

  • www.facebook.com/Sazzad.2010
ShareTweet
Previous Post

কৃষির পুর্ণাংগ আধুনিকায়নের জন্য প্রয়োজন সমবায় খামার

Next Post

নতুন শিক্ষা আইন কার স্বার্থ রক্ষা করবে

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন

এম. এম. হাসান শাওন, 'সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা' থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইসএসসি পাস করেছেন। বর্তমানে তিনি 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা'য় আইন বিভাগে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইসলামী ও জীবনঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে অধ্যয়ন ও লেখালেখি করতে পছন্দ করেন।

Related Posts

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে-digibangla24

বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে

বেগম রোকেয়া: নারী জাগরণের অগ্রদূত এর সংক্ষিপ্ত জীবনী

বেগম রোকেয়া: নারী জাগরণের অগ্রদূত এর সংক্ষিপ্ত জীবনী

মুক্তিযুদ্ধে নারীদের অবদান -বাংলাদেশের মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধে নারীদের অবদান -বাংলাদেশের মুক্তিযুদ্ধ

রাষ্ট্র সংষ্কার

মানুষ সংষ্কারের স্বরুপটা জানতে চায় -মমতাজ হাসান

সামাজিক মাধ্যম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে?

সামাজিক মাধ্যম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে?

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

digibangla24 Official logo

Your trusted platform for breaking news, AI, tech, education, freelancing and exclusive writing opportunities for students & lifelong learners in Bangladesh. At DigiBangla24.com, we are committed to providing readers the latest news, insightful articles, and engaging stories from Bangladesh and worldwide. Our mission is to provide an informative platform where readers can stay informed, entertained, and inspired.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • আমাদের সম্পর্কে
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24