• About us
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ
DigiBangla24.com
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
No Result
View All Result
DigiBangla24.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মঙ্গলের জমি কিনে তাক লাগালেন যে বাঙালি!

প্রজ্ঞা পারমিতা দাশ by প্রজ্ঞা পারমিতা দাশ
August 2, 2021
in আন্তর্জাতিক, বিজ্ঞান ও প্রযুক্তি
0
মঙ্গলের জমি কিনে তাক লাগালেন যে বাঙালি!
16
VIEWS
Share on FacebookShare on Twitter

লাল গ্রহ মঙ্গল নিয়ে আমাদের আগ্রহের সীমা নেই। অনেকের মতে মঙ্গলেই নাকি হতে চলেছে মানুষের দ্বিতীয় আবাসস্থল। তাই এই গ্রহ নিয়ে মহাকাশ বিজ্ঞানীরা অনেক গবেষণা করে চলেছেন। ইতিমধ্যে প্রতিবছর অনেক মহাকাশযান পাঠানো হচ্ছে এই লক্ষ্যে। সাথে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা তো রয়েইছে। কিন্তু তাই বলে মঙ্গলের জমি কেনা? তাও একজন বাঙ্গালির! হ্যাঁ, এমনই একজন সাধারণ বাঙালির অসাধারণ স্বপ্ন সফলের গল্পই চলুন জেনে নেওয়া যাক।

মঙ্গলের জমি কেনা কে এই বাঙালি?

মঙ্গলের জমি কিনেছেন বলে দাবী করে গত বছরের মাঝামাঝি সময়ে মিডিয়ায় বেশ হইচই ফেলে দেন ভারতের হুগলি জেলার শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস। পেশায় তিনি একজন বেসরকারি ইনস্যুরেন্স কোম্পানির কর্মকর্তা।

জমির জন্য মাত্র ৩০০০ ভারতীয় রুপী আর দলিলের জন্য আরো অল্প কিছু অর্থ খরচ করেই নাকি তিনি হয়ে গেছেন মঙ্গল গ্রহের পুরো ১ একর জমির মালিক! শুধু তাই নয়, তিনি এই জমির বৈধ কাগজপত্রও পেয়ে গেছেন বলে দাবী করেন।  ঘটনা সত্যি হলে তিনিই যে হবেন বাঙালি হিসেবে প্রথম মঙ্গলগ্রহে জমির মালিক, তা আর বলার অপেক্ষা রাখেনা।

জানা যায়, প্রথম থেকেই শৌনক দাস ছিলেন মহাকাশ বিষয়ে প্রচন্ড আগ্রহী। অনেক সময়ে বিভিন্ন বিখ্যাত ব্যক্তি বা নায়ক, নায়িকাদের এরকম ভিনগ্রহে জায়গা কেনার খবর শুনলেও নিজে যে একদিন এরকম কিছু করে ফেলবেন তা স্বপ্নেও তিনি ভাবেননি। একদিন হঠাৎই এরকম একটা ওয়েবসাইটের খোঁজ পেয়ে যান। এরপর এ বিষয়ে তার আগ্রহ আরো বেড়ে যায় এবং খোঁজ খবর নিয়ে যখন দেখেন দাম একদম হাতের নাগালের মধ্যেই তখন আর দেরি না করে পুরো এক একর জমির জন্যই বুকিং দিয়ে দেন।

এছাড়া আরো জানা যায়, প্রথম বিবাহবার্ষিকীতে এই জমি তিনি তার স্ত্রীকে উপহার দেন এবং তাদের একমাত্র সদ্যোজাত কন্যা সন্তানেরও নাম রাখেন ‘মার্স’। আরো একটি চমকপ্রদ তথ্য হলো, মঙ্গলে যদি বসতি স্থাপন করা যায় তাহলে শৌনকের প্রতিবেশি হবেন হলিউডের টম ক্রুজ। কারন, আইনত ওনার পাশের জমিটাই হলো অভিনেতা টম ক্রুজের!

মঙ্গলে জমি কেনার প্রক্রিয়া

জানা যায়, আমেরিকার একটি বিশেষ রিয়েল এস্টেট সংস্থা মঙ্গলের জমি বিক্রি করে থাকে। তবে তারা শুধু মঙ্গলেরই নয়, চাঁদের জমিও বিক্রি করে থাকেন, এবং এটিকে শতভাগ বৈ্ধ বলেও দাবী করেন। জমি ক্রয়ের কিছু দিনের মধ্যেই সংস্থাটি জমির দলিল ও গ্রহের ঠিক কোথায় তার জমির অবস্থান তার ছবি সম্বলিত কাগজপত্র পাঠিয়ে দেয় বলে জানা যায়। এখান থেকে ইতিমধ্যেই বিভিন্ন দেশের লক্ষ্যাধিক মানুষ নিজেদের এই অদ্ভুত খেয়াল পূরণ করেছেন, যার মধ্যে আছেন কিং খান খ্যাত শাহরুখ খান এবং আরো ছিলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতও।

আরও পড়ুনঃ

শ্বেত গহ্বর বা হোয়াইট হোল কি? এটি কি শুধুই তাত্ত্বিক?

অলিম্পাস মন্স: মঙ্গলের বৃহৎ আগ্নেয়গিরি সম্পর্কে জানুন

সংস্থাটির পক্ষ থেকে মান ভেদে বিভিন্ন রকম দামের জমি বিক্রয় করা হয়। এক্ষেত্রে ক্রেতা তার সামর্থ্য অনুযায়ী জমি পছন্দ করতে পারেন। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে ভবিষ্যতে কোনো জায়গা গবেষণার কাজে ব্যবহার অত্যাবশ্যকীয় হলে অনতিবিলম্বে সেটিকে ছেড়ে দিতে হবে, জমি কেনার আগে এই মর্মে শর্ত প্রদান করা হয়ে থাকে।

এছাড়াও ২০২১ সালের প্রথম দিকে নাসা থেকে মঙ্গল গ্রহের ওপর একটি অভিযান পরিচালনা করা হয় যেখানে মঙ্গল যাত্রায় ব্যবহৃত নভোযানে্র ভেতর একটি মাইক্রোচিপ রাখা ছিল। এতে ছিল মঙ্গলের সকল জমির মালিকদের নাম। বলাইবাহুল্য যে তাতে বাঙালি শৌনক দাসের নামটিও ছিল।

এত কিছুর পরেও অনেকেই প্রশ্ন রাখেন পৃথিবীর বাইরের কোনো গ্রহের জমি কিভাবে কোনো সংস্থা বিক্রি করার অধিকার রাখে? আর কারাই বা তাদের এই অধিকার দেয়? অনেকের মতে এটা শুধুই বুজরুকি। এ সন্দেহ অবশ্য একেবারেই অমূলক কিছু নয়। তাছাড়া, যেস্থানে এই জীবনে যাওয়ার সম্ভাবনা নিতান্তই তুচ্ছ, সেখানে জমি কেনা অনেকের মতে নিতান্ত অমূলক চিন্তা ও শুধুই অর্থের অপচয়। পাশাপাশি এধরনের অনেক বিদেশি ভুয়া ওয়েবসাইট রয়েছে যেখানে এধরনের প্রলোভন দেখিয়ে অনেক মানুষের অর্থ আত্মসাৎ করা হয়ে থাকে। তবে, এত কিছুর পরেও শৌখিন মানুষদেরকে তাদের শখ থেকে দূরে আনা এতো সহজ নয়।

কবে হবে মঙ্গলযাত্রা?

এখনো পর্যন্ত বিভিন্ন রোবট, মহাকাশযান পাঠানোর মধ্যেই মানুষের মঙ্গলযাত্রা সীমিত রয়েছে। মঙ্গলগ্রহে মানুষসহ মহাকাশযান প্রেরন করা এখনো বেশ কঠিন ব্যাপার, তাই সেখানে মানব বসতি গড়ে তোলা নিঃসন্দেহে আরো অনেক কঠিন। তবে এক্ষেত্রে নাসা এবং আরো বেশ কিছু দেশের অনেকগুলো প্রতিষ্ঠান অনেকটা সুষ্ঠু প্রতিযোগিতা গড়ে তুলেছে বলা যায়। যার ফলে মঙ্গলে মানবযাত্রা হয়তো ধারণার থেকে আরো পূর্বেই সম্ভব হতে পারে। এক্ষেত্রে নাসার পাশাপাশি ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং দেশ হিসেবে রাশিয়া ও চীন অনেকটাই এগিয়ে গেছে। প্রায় সব সংস্থাগুলোই ২০৫০ এর আগে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। যদিও নিশ্চিত ভাবে কোনো সময় তারা এখনো ঘোষণা করতে পারে নি।

তবে যত যাই হোক, মঙ্গলে মানুষের পদচিন্হ আঁকা আর মানব বসতি স্থাপন করা কিন্তু এক কথা নয়। এটি একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। তবে বিশেষ ব্যবস্থার মাধ্যমে নভোচারীদের একটি কলোনি গড়ে তোলার পরিকল্পনা তাদের আছে। আর তাতে হয়তো খুব বেশি সময় লাগবে না। অদূর ভবিষ্যতে ‘স্পেস এক্স’এর মতো কিছু প্রতিষ্ঠান হয়তো মহাকাশে বানিজ্যিক ভ্রমনের দ্বারও খুলে দেবে। কিন্তু তারপরও মঙ্গলের জমি যারা কিনেছেন তারা তাতে বাড়ি করে কবে বসবাস শুরু করবেন, সে চিন্তা আপাতত না করলেও চলছে।

শেষ কথা

চাঁদ বা মঙ্গলের জমি কেনার ব্যাপারটা এখন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট আলোচিত। অনেকেই এই পুরো প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে থাকেন। আবার অনেকের কাছে এটি অনেকটা স্বপ্ন পূরণের মতো।  তবে যতো যাই হোক ইতিমধ্যেই শখের বশে বহু গণ্যমান্য ব্যক্তি এপথে পা বাড়িয়েছেন। আর এতটুকু টাকা খরচ করে বাংলার সাধারণ ঘরের একজন ছেলে যেভাবে আমাদের চায়ের কাপে ঝড় তুলে দিয়েছিলেন তাই বা কম কিসে!

Tags: মঙ্গল গ্রহ
প্রজ্ঞা পারমিতা দাশ

প্রজ্ঞা পারমিতা দাশ

প্রজ্ঞা পারমিতা দাশ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের ২য় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে পছন্দ করেন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

শিক্ষনীয় বিখ্যাত উক্তি-digibangla24

বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

বাংলা আর্টিকেল লিখে আয়

আর্টিকেল রাইটিং কী? কীভাবে বাংলায় আর্টিকেল লিখে অনলাইনে আয় করবেন?

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং

কন্টেন্ট রাইটিং জব: আপনার যা জানা প্রয়োজন

কীভাবে পাঠক ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং শিখবেন

কীভাবে একটি মানসম্পন্ন আর্টিকেল লিখতে হয়? -রাইটিং টিপস

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

Destiny 2000 Ltd

আদালতের নির্দেশে নতুন করে ব্যবসায় ফিরছে ডেসটিনি

Inter-cadre discrimination

আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

Popular Stories

  • মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষানীয় বাণী বা উপদেশ

    মানবজাতির প্রতি আল-কোরআন এর ১০০টি শিক্ষনীয় বাণী বা উপদেশ

    22 shares
    Share 22 Tweet 0
  • বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

    42 shares
    Share 42 Tweet 0
  • জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি -অ্যাশেস ব্যান্ডের উদ্যোক্তা

    1 shares
    Share 1 Tweet 0
  • অ্যাশেজ (জুনায়েদ ইভান) ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স

    1 shares
    Share 1 Tweet 0
  • আন্তঃক্যাডার বৈষম্য: সরকারি সেবা ও সুযোগে অসমতা

    1 shares
    Share 1 Tweet 0
digibangla24 Official logo

At Digibangla24.com, we bridge the gap between academia and the digital economy. Designed especially for university students, teachers, and lifelong learners, our platform is your trusted guide to mastering content writing and freelancing. Learn the art of impactful writing, explore remote earning opportunities, and shape a successful digital career.

Follow Us

Browse by Category

  • অ্যাপস কর্ণার
  • আন্তর্জাতিক
  • ইতিহাস
  • ইসলামি শিক্ষা
  • কন্টেন্ট রাইটিং
  • কবিতা
  • কৃষি তথ্য
  • খেলাধুলা
  • গল্প
  • চাকরি
  • জাতীয়
  • ডিজিটাল ক্যারিয়ার
  • ডিজিটাল বাংলা
  • ডিজিটাল মার্কেটিং
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম ও জীবন
  • ফ্রিল্যান্সিং
  • বায়োগ্রাফি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিদেশে উচ্চ শিক্ষা
  • বিনোদন
  • বিবিধ
  • ব্লগিং
  • ভ্রমণ
  • মুক্তিযুদ্ধ
  • মোটিভেশন
  • রিভিউ
  • লাইফস্টাইল
  • শিক্ষনীয় উক্তি
  • শিক্ষাঙ্গন
  • সংবাদ
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • সেলিব্রেটি
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য ও সেবা

Recent News

কন্টেন্টকে SEO অপটিমাইজড রিলেটেড ছবি

কন্টেন্টকে SEO অপটিমাইজড করার জাদুকরী কৌশল

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

কন্টেন্টের আকর্ষণীয় শিরোনাম লেখার উদাহরণসহ কার্যকরী টিপস

  • About us
  • Contributors
  • গোপনীয়তার নীতি
  • নীতিমালা ও শর্তাবলী
  • যোগাযোগ

© 2026 Digibangla24

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাবাংলা
  • শিক্ষাঙ্গন
  • স্বাস্থ্য ও সেবা
  • খেলাধুলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • তথ্য ও প্রযুক্তি
    • অ্যাপস কর্ণার
  • ধর্ম ও জীবন
  • Login

© 2026 Digibangla24